Sadio Mane Ruled Out: চোট পাওয়ার পরেও দলে রাখা হয়, এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাদিও মানে

Updated : Nov 20, 2022 13:25
|
Editorji News Desk

বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে খারাপ খবর। ছিটকে গেলেন সেনেগাল তারকা সাদিও মানে। বুন্দেশ লিগা ম্যাচে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় চোট পান তিনি। কিন্তু তাঁকে রেখেই দল নির্বাচন করেছিল সেনেগাল। শেষ মুহূর্তে জানানো হয়, বিশ্বকাপে নামতে পারবেন না সাদিও মানে।

বিশ্বকাপে সাদিও মানে না থাকা, ফুটবলপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। প্রথমেই যখন তাঁর চোটের খবর প্রকাশ্যে আসে, তখনই সোশ্যাল মিডিয়া জুড়ে হাহাকার উঠেছিল। পরে দল ঘোষণার সময় সেনেগাল ফুটবল ফেডারেশন তাঁর নাম রাখে। মনে করা হয়েছিল, চোট সারিয়ে ফিরতে পারবেন। কিন্তু বৃহস্পতিবারই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপের প্রথম ম্যাচে থাকতে পারবেন না সাদিও মানে। 

বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, অস্ট্রিয়ায় সার্জারি হয়েছে সাদিও মানের। তিনি বর্তমানে সুস্থ আছেন। কিন্তু এখনই মাঠে নামতে পারবেন না। গ্রুপ-এ এর লড়াইয়ে সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। এরপর কাতার ও ইকিউডরের মুখোমুখি হবে সেনেগাল।

Sadio ManeSenegalFifa world cup 2022Qatar World Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও