Sadio Mane Ruled Out: কাতার বিশ্বকাপে ফের ধাক্কা, চোট পেয়ে বাদ পড়লেন সেনেগাল তারকা সাদিও মানে

Updated : Nov 12, 2022 08:03
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ফুটবলার। পল পোগবা, ফিলিপ কুটিনহোর পর এবার সাদিও মানে। চোট পেয়ে ছিটকে গেলেন এই সেনেগাল তারকা।

বুধবারই জানা যায়, সাদিও মানে চোট পেয়েছেন। কিন্তু সেই চোট কতটা গুরুতর, বোঝা যায়নি। এরপরই সেনেগালের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারে যাচ্ছেন না সাদিও মানে। তাঁর চোট সারতে প্রায় ৫ সপ্তাহ সময় লাগবে। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নেমেছিল ওয়ের্ডার ব্রেমান। সেই ম্যাচেই চোট পান মানে। ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। 

আরও পড়ুন: T20 বিশ্বকাপের সেমিফাইনাল, ইংল্যান্ডকে সমীহ করেই জয় ছিনিয়ে নিতে তৈরি রোহিত ব্রিগেড

এবার প্রথম ফুটবল বিশ্বকাপ নভেম্বর মাসে হচ্ছে। মরশুম চলছে। অধিকাংশ ক্লাবের খেলা চলছে। এর জেরেই ফুটবলাররা চোট পাচ্ছেন। বিশ্বকাপ থেকে অনিশ্চিত হয়ে পড়ছেন বলে দাবি বিশেষজ্ঞদের। সাদিও মানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সেনেগালের জন্য বড় ধাক্কা। যারা বায়ার্ন মিউনিখে তাঁর খেলা দেখেছেন, তাঁরাও সাদিও মানেকে মিস করবেন।

Football World CupFIFA World CupSenegalSadio ManeFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও