Mohun Bagan Super Giants: ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, দল নিয়ে প্রত্যয়ী কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা

Updated : Aug 29, 2024 18:41
|
Editorji News Desk

ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে জয়। সেমিফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জয়। আগামী শনিবার ডুরান্ড ফাইনালে তাঁদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। জয় নিয়ে আশাবাদী দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জাহির খান। সেই মঞ্চেই মোহনবাগানের প্রসঙ্গ উঠতেই মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা। 

বুধবার সাংবাদিক বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, তিনি দলকে নিয়ে আশাবাদী। ফাইনালে সমর্থকদেরও মাঠ ভরানোর বার্তা দেন তিনি। মোহনবাগানের কর্ণধার জানিয়েছেন, ডুরান্ড কাপ ফাইনালে দলকে সমর্থন করুন ও দলের পাশে থাকুন। তাঁর মতে, এই দলে অনেক প্লেয়ার আছেন, যাঁরা ভাল পারফরম্যান্স করছেন। তাই ফাইনালে যে সবুজ-মেরুনই জিতবে, তা নিয়ে প্রত্যয়ী তিনি।

সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, "এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান, বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রায় ১০টি খেতাব অর্জন করে ফেলেছি। ৫টি ফাইনাল খেলেছি, আটবার প্লে-অফেও উঠেছে এই দল। দলে জয়ের মনোভাব বজায় ছিল। এটা খেলা। তাই জয়-হার তারই অঙ্গ। কিন্তু সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাকিদের থেকে আমি অনেকটাই এগিয়ে আছি।"

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও