Qatar World Cup France : কাতারের হঠাৎ ঠান্ডায় জ্বরে কাবু একাধিক ফুটবলার, ফাইনালের আগে মিনি হাসপাতাল ফ্রান

Updated : Dec 18, 2022 16:52
|
Editorji News Desk

বিশ্বকাপ ফাইনালের আগে বিপাকে ফ্রান্স। হঠাৎ করেই ঠান্ডা পড়ছে কাতারে। আর তাতেই অসুস্থ দিদিয়ের দেশঁ দলের একাধিক ফুটবলার। এখনও সুস্থ নন, ডিফেন্ডার উপমেকানো এবং আদ্রিয়ার রাবিউ। দু জনই কোল্ড ভাইরাসে আক্রান্ত। তবে কোচ দেশঁ জানিয়েছেন, হাতে সময় আছে। তিনি আশা করছেন, এর মধ্যে বাকিরা ঠিক হয়ে যাবেন। এবং ফাইনালে পূর্ণ শক্তি নিয়েই খেলবে তাঁর দল। 

বিশেষজ্ঞদের দাবি, শীতের শুরুতে বালিয়ারির জন্য এই ধরণের ফ্লু হয়ে থাকে কাতারে। কিন্তু ফরাসি কোচের ধারণা, তাঁর দল আক্রান্ত হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের জন্য। ফরাসি দলের অভিযোগ, এখনও পর্যন্ত হোটেলের কোনও এসি মেশিন পরিষ্কার করা হয়নি। ফলে সেখান থেকে জীবাণু ছড়িয়েছে। ফরাসি দল জানিয়েছে, রাবিউ এবং উপমেকানো দু জনেই জ্বরে বেশ কাহিল হয়ে পড়েছেন। এছাড়াও হালকা জ্বর হয়েছে রাফায়েল ভারান, থিও হার্নান্ডেজ, কোন্ডে এবং অধিনায়ক হুগো লরিসের। 

ফরাসি কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, প্রত্যেক খেলোয়াড়ের উপর নজর রাখা হচ্ছে। সবাইকে বিশ্রামে রাখা হয়েছে। শনিবার অনুশীলনের পরেই তিনি ফাইনালের প্রথম একাদশ সাজাবেন। 

fluFranceQatar World Cup 2022World Cup Quater Final

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও