Durand Cup 2024 Final :মন্ত্রী অরূপের সামনেই এবার আরজি কর প্রতিবাদ, ডুরান্ড ফাইনালেও উড়ল টিফো

Updated : Aug 31, 2024 19:22
|
Editorji News Desk

ঘরের মাঠে ডুরান্ড ফাইনাল। ট্রফির দূরত্ব আর একটি ম্যাচ। সবুজ মেরুন স্বপ্নে বিভোর তিলোত্তমা। কিন্তু প্রতিবাদ ভোলেনি এই শহর। ডুরান্ড কাপ ফাইনালেও দেখা গেল  আরজি কর-কাণ্ডের প্রতিবাদ।

 মাঠে রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ম্যাচ  শুরুর আগেই মোহনবাগান সমর্থকদের গ্যালারিতে দেখা গেল প্রতিবাদের ঝলক। টিফোতে ফুটে উঠল আরজি করের প্রতিবাদ। মুহূর্তের মধ্যে ভাইরালও হল। 

শনিবারের ম্যাচ শুরু হওয়ার আগে বাগানের গ্যালারিতে দেখা যায় একটি পোস্টার। যেটি খানিকটা মহিলাদের রাত দখলের কর্মসূচির ধাঁচের বানানো। ছবিতে দেখা যাচ্ছে রাতের ভিক্টোরিয়া। 

আকাশে চাঁদ, তারা সবই রয়েছে। কিন্তু ভিক্টোরিয়ার মাথায় দাঁড়ানো পরির মাথা নোয়ানো। আর তার চারপাশে কাস্তের মতো কিছু একটা ধরে রয়েছে শত শত হাত। যারা তাঁদের বোনকে রক্ষা করতে প্রস্তুত। সঙ্গে লেখা, 'তোর কোনও ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি'।

গত মঙ্গলবারও মোহনবাগান- বেঙ্গালুরু ম্যাচে প্রতিবাদে গর্জে ওঠেন বাগান সমর্থকরা। ম্যাচের শেষে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যায় একাধিন ব্যানার, টিফো। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে গলা তোলা হয়। ফাইনালের দিনেও তার অন্যথা হল না।   

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও