Durand Cup 2024 : আরজি করের প্রতিবাদের ধাক্কা, ডুরান্ডের নকআউটে কোথায় খেলবে মোহন-ইস্ট ?

Updated : Aug 18, 2024 08:44
|
Editorji News Desk

আজ ডার্বি হচ্ছে না। যা সিদ্ধান্ত হয়েছে ২৪ ঘণ্টা আগে। তার থেকেও এবার বড় ঘটনা ঘটল ডুরান্ড কাপে। গত বছর সেনার সঙ্গে কথা বলে বেশ ঘটা করেই এই টুর্নামেন্টকে কলকাতায় নিয়ে এসেছিল রাজ্যের ক্রীড়া দফতর। উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বেশ সাড়াও পড়েছিল। কিন্তু মাত্র এক বছরের মধ্যে ছবিটা বদলে গেল। 

এবারের ক্রীড়াসূচিতে দেশের বিভিন্ন মাঠে খেলা রাখা হয়েছিল। তবে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কলকাতাকে। ঠিক ছিল লিগের খেলা যেখানেই হোক না কেন, নকআউটের প্রতিটি ম্যাচ হবে যুবভারতীতে। কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদের জেরে, এবার সেটাও ধাক্কা খেল। আরজি করের প্রতিবাদ আছড়ে পড়তে পারে মাঠে। এই আশঙ্কায় নকআউটে কলকাতার দুই প্রধানের ম্যাচ সরিয়ে দেওয়া হল কলকাতা থেকে।

২১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। নতুন ক্রীড়াসূচির জেরে কলকাতার বাইরে ম্যাচ খেলতে হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল এফসিকে। সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল খেলবে পাহাড়ে। ২১ তারিখ ঘরের মাঠে শিলং লাজংয়ের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। আর ২৩ তারিখ জামেশদপুরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। 

২১ তারিখ বুধবার ইস্টবেঙ্গলের ম্যাচ হবে সন্ধ্যা সাতটা। ২৩ তারিখ শুক্রবার মোহনবগান কিক-অফ করবে বিকেল চারটের সময়। তবে ২৩ তারিখের একটি কোয়ার্টার ফাইনাল আবার হবে যুবভারতীতে। যেখানে খেলবে বেঙ্গালুরু ও কেরালা। 

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও