Qatar World Cup Maradona : উড়ান মিউজিয়ামে দিয়েগোকে শ্রদ্ধা, মৃত্যুর দু বছর পরেও প্রাসঙ্গিক মারাদোনা

Updated : Nov 28, 2022 10:25
|
Editorji News Desk

বিশ্বকাপ হবে,  আর মারাদোনা থাকবেন না, এটা কী হয় ? হল না। শুক্রবার তাঁর দ্বিতীয় প্রয়াণ দিবসে তাঁকে ঘিরে এক নতুন মিউজিয়াম উপহার দিল কাতার সরকার। দোহা বিমানবন্দরে রাখা হল মারাদোনার নামে একটি আস্ত বিমান। যার গায়ে ১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক ছবি। শুধু বাইরে নয়, বিমানের অন্দর সজ্জাও মারাদোনার আঙ্গিকে। 

শুক্রবার দিনভরই প্রয়াত দিয়েগোকে শ্রদ্ধা জানিয়েছে ফুটবল দুনিয়া। সন্ধ্য়ায় এই উড়ান মিউজিয়াম সামনে আনা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ১৯৮৬ সালে মারাদোনার দুই সতীর্থ রিকার্ডো বচুনি এবং হেক্টর এনকিরে। আর্জেন্টিনার দুই প্রাক্তনের গলায় শুধুমাত্র মারাদোনা। ১৯৮৬ সালে মারাদোনা গোল করতেন এই এনরিকের মাপা পাস থেকেই। আবার ওই অনুষ্ঠানেই মেসি না মারাদোনা কে সেরা সেই বিতর্ক ফের একবার উস্কে দিলেন রিকার্ডো বচুনি। তাঁর মতে, সত্তর ও আশি দশকে বিশ্বফুটবল, দুই সেরাকে পেয়ে গিয়েছে। একজন পেলে, দ্বিতীয়জন মারাদোনা। 

এই উড়ান মিউজিয়ামকে কেন্দ্র করে বেশ জমজমাট ছিল দোহা এয়ারপোর্ট। ছিল ফ্য়ান পার্ক। ফুটবল নিয়ে জাগলিং করতে দেখা গেল ১৪ বছরের সানায়াকে। সবমিলিয়ে বিশ্বকাপ এগোচ্ছে, কাতার রং পাচ্ছে। 

ArgentinaQatar World Cup 2022MaradonaMaradona World CupFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও