Lionel Messi: ঘরের মাঠে কি শেষ ম্যাচ মেসির ? ৩-০ গোলে ভেনেজুয়েলা বধ আর্জেন্টিনার

Updated : Mar 26, 2022 15:52
|
Editorji News Desk

শুক্রবার দেশের জার্সিতে ঘরের মাঠে হয়তো তাঁর শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর শরীরি ভাষাতেই স্পষ্ট ছিল দেশকে প্রতিনিধিত্ব করার পরম তৃপ্তি। অনুরাগীদের যেন বুঝিয়ে দিতে চাইলেন, এবার বিদায় নেওয়ার পালা। 

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শুক্রবার রাতেই হয়তো দেশের মাটিতে শেষ লড়াইয়ে নামবেন মেসি। তবে মেসি পর্ব শেষের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল আর্জেন্টিনা(Argentina)। ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দেয় তারা। যদিও দেশের হয়ে অবসরের বিষয়ে সরাসরি কিছু বলেননি এলএম টেন(LM 10)। শুধু জানান, আপাতত ইকুয়েডরের বিরুদ্ধে খেলার কথা ভাবছেন তিনি। 

বিশ্বকাপ কোয়ালিফায়ারে (World Cup Qualifier) ভেনিজুয়েলাকে হারিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলল আর্জেন্টিনা(Argentina)। শুক্রবার রাতে নিকোলাস গঞ্জালেস ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় নীল-সাদা ব্রিগেড। দুটি গোলেরই নেপথ্যে ছিলেন রডরিগো ডি পল। ম্যাচের ৮২ মিনিটে বিপক্ষের গোলে বল জড়িয়ে দেন লিওনেল মেসি (Lionel Messi)।

World Cup QualifierLionel messiArgentinaVenezuela

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও