Qatar World Cup Mbapee : মরক্কো ম্য়াচে এমবাপের হো-হো হাসি দেখতে চায় প্য়ারিস

Updated : Dec 15, 2022 20:41
|
Editorji News Desk

মরক্কো না আসরফ হাকিমি। কে তাঁর প্রধান শক্রু ? বিশ্বকাপ সেমিফাইনাল খেলার আগে প্রশ্নের মুখে কাতার বিশ্বকাপের নায়ক কিলিয়ান এমবাপে। কারণ প্রতিপক্ষের সেরা ডিফেন্ডার তাঁর বন্ধু। তাঁরা একইসঙ্গে একই ক্লাবে খেলেন। রোজ একই মাঠে অনুশীলন করেন। তাই হাকিমি যেমন এমবাপে সম্পর্কে সব জানেন। তেমনই হাকিমির সব খবর রয়েছে তাঁর পকেটে। এই আবহে বুধবার ফ্রান্সের মরক্কো অভিযানে দেশঁ প্রধান সেনাপতি মাঠে নামবেন। 

গ্রিজম্য়ান- ডেম্বেলে-এমবাপে। এই ত্রিফলা এবার কাতার জমিয়ে দিয়েছেন। একটা তিউনিশিয়া ম্য়াচ বাদ দিলে প্রতি ম্য়াচে সুপারহিট এই ত্রয়ী। তাঁদের পায়ে বল মানেই প্রতিপক্ষের উপর চাপ। আর এরমধ্য়ে গতিতে অন্যদের ডিফেন্স নড়িয়ে দিচ্ছেন এমবাপে। পোল্যান্ড ম্য়াচে সেজনিকের মতো দুরন্ত গোলকিপারকেও নীরব দর্শকে পরিণত করেছিলেন তেইশ বছরের এই যুবক। 

বিশ্বফুটবলে ৯.০৯ কোটি ইউরোর মালিকের সামনে আর এক বাজপাখি ইয়াসিন বুনো। যিনি এই বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের অন্যতম দাবিদার। পাঁচ ম্য়াচে পাঁচ গোল এমবাপের নামের পাশে। উদীয়মান ফুটবলার থেকে গোল্ডেন বুটের দাবিদার। চার বছরে এটাই ফুটবল গ্রাফ ফরাসি এই ফুটবলারের। তাই ফ্রান্স-মরক্কো ম্য়াচে তাঁর থেকে চোখ ফেরাবে কার সাদ্যি ? 

Golden ballGolden glavesFranceGolden bootFIFA World CupMbappeQatar World Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও