Qatar World Cup Ghana Win : কাতারে থ্রিলার ! দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে নক-আউটের আশায় ঘানা

Updated : Nov 30, 2022 20:52
|
Editorji News Desk

একেই বলে ফুটবল ! যা কাতারের এডুকেশন সিটি স্টেডিমায়ে দেখাল ঘানা ও দক্ষিণ কোরিয়া। এগিয়ে যাওয়া, সমতায় ফেরা আবার গোল করে ম্য়াচ জিতে যাওয়া। যেন সত্তর দশকের মনমোহন দেশাইয়ের সিনেমার চিত্রনাট্য। নব্বই মিনিট পর দক্ষিণ কোরিয়াকে তিন-দুই গোলে হারিয়ে বিশ্বকাপে নক-আউটে ওঠার আশা জিইয়ে রাখালেন আফ্রিকান সিংহরা। আর ঘানার জয়ে চাপ বাড়ল উরুগুয়ের উপরে। 

২৪ মিনিটে সালিসুর গোলে এগিয়ে যায় ঘানা। গত ম্য়াচে পর্তুগালের কাছে হারের পর এই ম্য়াচে শুরু থেকেই দাপিয়ে শুরু করেন ঘানার ফুটবলাররা। সুলে মুশা, ইয়াকুবুর দেশে ২-০ করে ম্য়াচের ৩৪ মিনিটে। এবার গোল মহম্মদ কুদুসের। এরপরেই শুরু ম্য়াচের আসল চমক। ৫৮ ও ৬১ মিনিটে জোড়া গোল করে পাওলো বেন্টোর দলকে সমতায় ফেরান চো সুং। ৬৮ মিনিট পর্যন্ত স্কোর বোর্ডে ২-২। ৬৮ মিনিটে ঘানার হয়ে ফের গোল করে ডেডলক ভাঙলেন সেই কুদুস। 

এই হারে দক্ষিণ কোরিয়ার নক-আউটের আশা বেশ ক্ষীণ হল। কারণ, তাদের শেষ ম্য়াচ খেলতে হবে পর্তুগালের বিরুদ্ধে। আর শেষ ষোলোয় উঠতে গেলে পর্তুগাল-উরুগুয়ে ম্য়াচের দিকে এখন তাকিয়ে থাকতে হবে ঘানাকে। কারণ, তাদের শেষ ম্য়াচ লুইস সুরারেজদের বিরুদ্ধে। 

South KoreaQatar World Cup 2022Fifa world cup 2022Ghana beat South KoeraGhanaGhana win

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও