FIFA World Cup USA Vs Wales : বেলের গোলে স্বস্তি, বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে হার বাঁচাল ওয়েলস

Updated : Nov 24, 2022 03:14
|
Editorji News Desk

সেই ১৯৫৮। তারপর ২০২২। মাঝে ৬৪ বছরের অপেক্ষা। দেশবাসীকে অবশেষে স্বস্তি দিলেন গ্য়ারেল বেল। তাঁর পেনাল্টি থেকেই গোল করে কাতার বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে হারা ম্য়াচে ড্র করল ওয়েলস। ম্যাচের বয়স তখন বিরাশি মিনিট। বক্সের মধ্যে বেলকে ফাউল করলেন এক মার্কিন ডিফেন্ডার। প্রাপ্তি একটা পেনাল্টি। আর তাতে গোল করে শাপমুক্তি ঘটালের বেল। জেতা ম্য়াচ দ্বিতীয়ার্ধে ডিফেন্স করতে গিয়ে ১-১ ড্র করে মাঠ ছাড়ল আমেরিকা। প্রথমার্ধে ৩৬ মিনিটে ত্রিমুতি ওয়ার গোলে এগিয়ে গিয়েছিল আমেরিকা। 

ম্য়াচে দুটি গোল হল। আর কী হল ? সত্য়িই বলার মতো এই ম্য়াচে কিছু ঘটেনি। দেখার ছিল বেঞ্জেমা ছাড়া গ্য়ারেথ বেল কী করেন। একটি গোল ছাড়া গোটা ম্য়াচে তিনিও খুব একটা কিছু করতে পারলেন না। কারণ, প্রথম ৪৫ মিনিট দাপিয়ে খেলেছে আমেরিকা। চার বছর আগের মাত্র দু, তিনজনকে রেখে এবার পুরো নতুন আমেরিকা। দলের ফুটবলারদের গড় বয়স ২৫ বছর। আর সেই অ্যাডভানটেজটাই নিয়েছে মার্কিন ফুটবল দল। যার ফসল ৩৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যাওয়া। 

অবশ্য দ্বিতীয়ার্ধের বিরাশি মিনিট পর্যন্ত একটা গোলের জন্য লড়াই করেছে ওয়েলস। অ্যারন রেমসে, ডেভিড জেমসরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। এরমধ্য়ে বেশ সুয়োগ তৈরি করেও তা আমেরিকান ডিফেন্ডারদের কাছে জমা দিয়ে আসেন ওয়েলস ফুটবলাররা। যাইহোক এই ম্য়াচেও অতিরিক্ত ১২ মিনিট খেলা হল। হলুদ কার্ডের বন্যা বয়ে গেল। 

WalesUSAQatar World Cup 2022Fifa world cup 2022Gareth Bale

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও