Mohun Bagan Super Giants: শনিবার ডুরান্ড কাপের ফাইনাল, ৫ ফুটবলার যাদের দিকে নজর থাকবে

Updated : Aug 30, 2024 11:46
|
Editorji News Desk

শনিবার ডুরান্ড কাপের ফাইনাল। আর সেই ফাইনাল নিয়ে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়েছে। ঘরের মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। ফাইনালে নজরে পাঁচ তারকা। যাদের উপর বাজি ধরতে পারেন কোচ হোসে মোলিনা। 

দিমিত্রি পেত্রাতোস 

পেত্রাতোসের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি বাড়িয়েছে মোহনবাগান। গত মরশুমে আইএসএলে সোনার বুট জেতেন পেত্রাতোস। ডুরান্ডের ফাইনালে তাঁর দিকে তাকিয়ে বাগান সমর্থকরা।

জেসন কামিংস

মোহনবাগানের অন্যতম ফুটবলার জেসন কামিংস। গোলমেশিনও তিনি। ফাইনালে গোলের খিদে মেটাতে নামবেন তিনি।

লিস্টন কোলাসো

দীর্ঘ কয়েকবছর মোহনবাগানের সঙ্গে সমর্থক হয়ে গিয়েছেন লিস্টন কোলাসো। বাঁ দিকের উইংয়ে একা ভরসা তিনি। বারবার গোল তৈরি করেছেন। ফাইনালে তাই তাঁর উপরেও ভরসা থাকবে। 

অনিরুদ্ধ থাপা

জাতীয় দলের ডিফেন্ডারকে গত মরশুমে দলে নিয়েছে মোহনবাগান। তিনি রক্ষণে থাকা মানে অনেকটা নিশ্চিন্ত দল। ফাইনালে তাঁর উপর অনেকটাই নির্ভর করবে টিম।

বিশাল কাইথ

এই ডুরান্ড কাপে যার কথা না বললেই নয়, তিনি বিশাল কাইথ। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তাঁর হাত ধরেই জয় এসেছে। গোলের নিচে তিনি অরপ্রতিরোধ্য। সমর্থকরা ফাইনালে তাঁর পারফরম্যান্সের দিকেই নজর রাখবে।     

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও