Durand 2024 : ইস্টবেঙ্গল হারতেই কলকাতা থেকে সরল ডুরান্ডের সেমিফাইনাল, কোথায় হবে?

Updated : Aug 22, 2024 22:14
|
Editorji News Desk

সূচি নির্ধারিত থাকলেও ডুরান্ড কাপের সেমিফাইনাল সরল যুবভারতী স্টেডিয়াম থেকে। মূলত আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা কলকাতা জুড়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ।

সেই কারণে আগেই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি সরিয়ে দেওয়া হয়েছিল কলকাতা থেকে। এবার ইস্টবেঙ্গল বাদ পড়তেই ডুরান্ড সেমিফাইনাল সরানো হল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। 

শিলং এর কাছে বিপর্যস্ত হয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। মনে করা হচ্ছিল, ইস্টবেঙ্গল যদি সেমিফাইনালে উঠতে পারত তাহলে প্রথম সেমিফাইনাল কলকাতা যুবভারতীতেই হত।

কিন্তু ইস্টবেঙ্গল বাদ হয়ে যাওয়ায় দুটি পাহাড়ের ক্লাব সেমিফাইনাল খেলবে। সেই কারণেই পাহাড়ের স্টেডিয়ামে ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ। শিলংয়ের মাঠে হবে এই খেলা। 

ডুরান্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচের ফলের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সেমির দুটি দলই পাহাড়ের ক্লাব। সেই কারণে দুই দলের সমর্থকরা আবেদন করেছিল খেলা যাতে পাহাড়ে হয়। কলকাতায় খেলা হলে সমর্থকরা সেখানে উপস্থিত থাকতে পারবেন না। সেই কারণেই শিলং এর মাঠে খেলা স্থানান্তরিত করা হয়েছে।

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও