মোহনবাগান সুপার জায়েন্টকে শুভেচ্ছা। সেইসঙ্গে শুভেচ্ছা ভারতীয় ফুটবলকেও। প্রেরক ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গত সোমবার, কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুম্বইকে ২-১ গোলে হারিয়ে আইএসএলে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। এই সাফল্যের জন্য শতাব্দী প্রাচীন এই ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, প্রথমবার লিগ-শিল্ড জয়ের জন্য মোহনবাগান সুপার জায়েন্টকে শুভেচ্ছা।
শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএসএলের নক-আউটের ম্যাচ। ২৩ তারিখ প্রথম সেমিফাইনাল খেলতে নামবে কলকাতার এই ক্লাব। অ্যাওয়ে ম্যাচ থেকে শুরু হবে বাগানের সেমিফাইনাল অভিযান। মোহনবাগানের পাশাপাশি প্রথমবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেয়ার লেভারকুসেনকেও অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো।
তবে অভিনন্দন নয়, বাস্তবের সঙ্গে লড়াই করছেন মোহনবাগান কোচ অ্যান্তনিও হাবাস। যিনি এখনও থেকে শুরু করে দিয়েছেন সেমিফাইনালের প্রস্তুতি। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, কাপ জয় এখন থেকে পাখির চোখ হাবাসের।