Qatar World Cup Semi Final: সেমিফাইনালে যুদ্ধ দুই গোলকিপারের, যুযুধানে মার্টিনেজ ও লিভাকোভিচ

Updated : Dec 15, 2022 15:25
|
Editorji News Desk

এমি মার্টিনেজ। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকার টিমকে জিতিয়ে তিনিই নায়ক। এবার ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময় গোল দিয়ে পেনাল্টি শুটআউটে জিতে এসেছে টিম। নায়ক ডমিনিক লিভাকোভিচ। সেমিফাইনালের এই ম্যাচ যদি টাইব্রেকার গড়ায়, মেসি-মদ্রিচের থেকেও লড়াইয়ে আমনে-সামনে মার্টিনেজ ও লিভাকোভিচ। 


নেদারল্যান্ডস ম্যাচে ডাচ ফুটবলারদের আক্রমণ গোটা ম্যাচ বাঁচিয়েছেন। কিন্তু উইর্ঘোস্টের হেড থেকে দুবার গোল খেতে হয়েছে মার্টিনেজকে। এবার বিশ্বকাপে সেরা সেরা সেভ করে এখনও গোল্ডেন গ্লাভসের তালিকায় আছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। আর্জেন্টিনার রক্ষণের সব দুর্বলতা একাই ঢেকেছেন তিনি। গতম্যাচে জয়ের পর জামা খুলে গর্জন করেছেন ২৪ বছরের আর্জেন্টিনার তরুণ। সেমিফাইনালে মেসির জন্য নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত এমি।

২৭ বছর বয়স ডমিনিক লিভাকোভিচের। ২টো ক্লিন শিট ও ৩ গোল হজম করেছে ক্রোয়েশিয়া। পেনাল্টি ব্রাজিলের বিরুদ্ধে নাটকীয় টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। ব্রাজিল ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা। মেসিদের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার বাজি এই লিভাকোভিচের উপরই। মেসির গোল আটকে টিমকে জেতানোর গুরুভার তাঁর কাঁধেই আছে।

Qatar World Cup 2022LivakovicArgentina vs NetherlandsMartinezArgentina vs Croatia

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও