East Bengal: এলসির গোল, গোকুলামকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

Updated : Aug 25, 2023 20:39
|
Editorji News Desk

ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গোকুলাম কেরালাকে (Gokulam FC) ২-১ গোলের ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। বৃষ্টিস্নাত যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। গর্জে ওঠে গ্যালারি। কর্নার থেকে গোল করেন জর্ডন এলসি। ম্যাচের ৭৮ মিনিটে গোকুলামের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ। আর সমতা ফেরাতে পারেনি গোকুলাম।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের খেলা ১-০ ব্যবধানেই শেষ হয়। ৫৭ মিনিটে গোকুলামের হয়ে গোল করেন  বৌবা। ৭৮ মিনিটে তাঁরই আত্মঘাতী গোলে ডুরান্ডের শেষ চারে জায়গা পাকা করে নেয় ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন: বেঙ্গালুরুর ক্যাম্পাসে বিরাট কোহলি, উচ্ছ্বাসে ভাসল জনতা, দেখুন সেই ভিডিয়ো

সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড। রবিবার ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে নামছে মোহনবাগান। ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই প্রতিপক্ষের। 

East Bengal

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও