Mohun Bagan: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, জামশেদপুরে গিয়ে সমস্যায় মোহনবাগান শিবির

Updated : Aug 20, 2024 16:31
|
Editorji News Desk

জামশেদপুরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। কিন্তু জামশেদপুরে গিয়ে সমস্যায় মোহনবাগান টিম। হোটেলের ঘর ও অনুশীলনের মাঠ পাওয়া নিয়ে সমস্যা সবুজ-মেরুন শিবিরে। 

শুক্রবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান। একটি সূত্রে জানা গিয়েছে, ম্যাচের আগে চিন্তায় পড়েছেন কোচ জোসে মোলিনা। অনুশীলনের জন্য কোনও মাঠ নেই। মূল মাঠে অনুশীলন করার অনুমতি নেই। যে কোনও মাঠে ফুটবলাররা অনুশীলন করলে চোট-আঘাত লাগার আশঙ্কা আছে। তাই ঝুঁকি নিতে চাইছেন না বাগান কোচ। 

এদিকে জামশেদপুরে হোটেল নিয়েও সমস্যায় মোহনবাগান। ৩২টি ঘর প্রয়োজন ছিল। জানা গিয়েছে, ২০টির বেশি ঘর পাওয়া যাচ্ছে না। ফুটবলারদের দুটি আলাদা হোটেলে রাখাও সম্ভব নয়। তাতে যদিও রাজি হয়নি মোহনবাগান। তাই দলের সব সদস্যকে একই হোটেলে রাখার চেষ্টা করা হচ্ছে। 

ডুরান্ড কাপের সূচি অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই হওয়ার কথা। কিন্তু আরজি কর কাণ্ডের পর ডার্বি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। রবিবার সমর্থকদের আন্দোলনের পর, মনে করা হচ্ছে, ডুরান্ডের কোনও ম্যাচই কলকাতাতে হবে না। কিন্তু ক্লাব সূত্রে জানা গিয়েছে, সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, দল চাইছে কলকাতায় ঘরের মাঠেই খেলাই হোক। এদিকে যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ রয়েছে যুবভারতী স্টেডিয়ামে।    

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও