Derby Match 2024 : Sold Out ! রবিবাসরীয় যুবভারতী তাল ঠুকছে ডুরান্ডের ডার্বি ঘিরে

Updated : Aug 17, 2024 12:46
|
Editorji News Desk

ঠিক এক বছর আগের কথা। ডুরান্ডের মঞ্চে নন্দকুমারের গোলে মোহনবাগানকে হারিয়ে মরশুমের প্রথম বড় ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। বছর ঘুরে ফের একটা ডার্বি। মঞ্চ সেই ডুরান্ড। রবিবাসরীয় যুবভারতী আরও একবার সাক্ষী থাকতে চলেছে আরও একটা হাউজফুল ডার্বি। প্রতিপক্ষ তারা, যার ইতিমধ্যেই কার্যত নক আউটে জায়গা পাকা করে ফেলছে। 

এই ম্যাচ শুরুর আগে প্রশ্ন একটাই ? যাবতীয় যুদ্ধ জিতে ইস্টবেঙ্গলে সই করা আনোয়ার কি রবিবার মাঠে নামবেন ? অনেক প্রাক্তন মনে করছেন, ভারতীয় এই ডিফেন্ডারকে খেলানোর সেরা মঞ্চ হল এই বড় ম্যাচ। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিয়েছেন এই ফুটবলার। অনুশীলন করেছেন। তাই রক্ষণে শক্তি বাড়াতে এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের। 

প্রাক্তনদের দাবি, রবিবারের বড় ম্যাচ হতে চলেছে দুই স্প্যানিশ কলকাতার মাঠে দুই স্প্যানিশ কোচের লড়াই। বাগানের কোচ হিসাবে এটাই হবে হোসে মলিনার প্রথম বড় ম্যাচ। পেত্রাতোস ফিরছেন। হাতে রয়েছে দেশি-বিদেশি মিলিয়ে আরও অনেক অস্ত্র। বাড়তি অক্সিজেন ডুরান্ডের শেষ ম্যাচে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে হাফডজন গোলে জয়। 

উল্টোদিকে, নতুন-পুরনো মিলিয়ে এবার ইস্টবেঙ্গল। বড় ম্যাচের ড্রেস রিহার্সাল ভাল হয়নি লাল-হলুদের। এসিএলের ম্যাচে তুর্কমেনিস্তানের দলের কাছে তিন-দুই গোলে হারতে হয়েছে কার্লোস কুয়াদ্রাতের দলকে। তবে কোচকে স্বস্তি দিতে পারে হিজাজি, ক্রেসপো, দিমিত্রোসদের ফিটনেস। ফরাসি ফুটবলার তালহার দিকেও নজর থাকবে যুবভারতীর। 

ঠিক এক বছর আগে ডুরান্ড ফাইনালে পেত্রাতোসের গোলে ম্যাচ জিতে এই যুবভারতীতেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলার বৃত্ত পূর্ণ করেছিল সবুজ-মেরুন। ফলে গতবারের চ্যাম্পিয়ন বনাম রানার্সের ম্যাচে উত্তেজনা থাকছে। আর গ্যালারি থাকবে প্রতিবাদ। ডুরান্ড ডার্বিতেও জায়গা করতে চলেছে আরজি করের ঘটনার প্রতিবাদ। 

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও