Qatar World Cup French Cycle : মাঝে ৭ হাজার কিলোমিটার, এমবাপের জন্য প্য়ারিস থেকে সাইকেলে দোহা

Updated : Nov 28, 2022 12:30
|
Editorji News Desk

সাইকেল। কাতার বিশ্বকাপে এই যান এখনও পর্যন্ত বার বার শিরোনামে উঠে আসছে। দিন কয়েক আগেই প্রায় ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দোহায় বিশ্বকাপ দেখতে এসেছিলেন চার মেসি ভক্ত। এবার দেশের সমর্থনে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে দোহা এসে হাজির দুই ফরাসি সমর্থক। মেহেদি বালামিশিয়া এবং গ্যাব্রিয়েল মার্টিন। 

প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শুরু করেছেন গত বিশ্বচ্যম্পিয়নরা। সেই ম্য়াচ একটু জন্য দেখা হয়নি মেহেদি আর গ্যাব্রিয়েলে। কিন্তু শনিবার ডেনমার্ক ম্য়াচ তাঁরা মিস করতে চান না। অনেকটা পথ পেরিয়ে তারা প্য়ারিস থেকে কাতারে এসেছে। ক্লান্ত, বিধ্বস্ত। কিন্তু এটা বিশ্বকাপ। তাই ফুরসত নেওয়ার সময় নেই। 

এই বছরের বিশে অগাস্ট ফ্রান্স থেকে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। মেহেদি ডকুমেন্ট্রি তৈরি করেন। আর গ্যাব্রিয়েল ফরাসি এক টেলিভিশনের প্রোডিসর। বিশ্বকাপের আসার আগে তাঁরা সাইকেল চেপে ইতালি গিয়েছিলেন। দোহায় মেহেদি জানিয়েছেন, প্রতিদিন তাঁরা ১২০ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন। জর্ডন হয়ে দোহা এসেছেন তাঁরা। রাস্তায় ঠান্ডা-গরম এক অদ্ভূত আবহাওয়ার মধ্য়ে তাঁদের অতিক্রম করতে হয়েছে। তবুও শনিবার স্টেডিয়ামে থাকবেন তাঁরা। গলা ফাটাবেন, তাঁদের ফ্রান্স, তাঁদের এমবাপের জন্য।

DohaQatar World Cup 2022ParisCycleFifa world cup 2022France

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও