Brazil Team News: ম্যাচের ২৪ ঘণ্টা আগে খেলা নিয়ে সংশয় ব্রাজিলের এই মিডফিল্ডারের

Updated : Nov 29, 2022 22:25
|
Editorji News Desk

গ্রুপ লিগের ম্যাচে নামতে পারবেন না নেইমার ও দানিলো। জানা গিয়েছে, সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ব্রাজিল টিমে আরও এক মিডফিল্ডার ছিটকে যেতে পারেন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রথম একাদশে নাও থাকতে পারেন লুকাস পাকুয়েতা। এই নিয়ে ব্রাজিল শিবির থেকে কোনও মন্তব্য করা হয়নি। 

টিমের প্রথম একাদশ নিয়ে আগের ম্যাচেও কিছু জানাননি কোচ তিতে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার অনুশীলনে অস্বস্তিতে ছিলেন পাকুয়েতা। কিন্তু চোট আছে কিনা স্পষ্ট নয়। সোমবার কোচ তিতে চাইছেন, আক্রমণ বিভাগে ভিনিসিয়াস, রিচার্লিসন ও রাফিনহোকে রাখতে। নেইমারের পরিবর্তে টিমে আসতে পারেন রদ্রিগো। কাসেমিরোর পাশে ফ্রেডকে আনবেন কিনা, তা খোলসা করেনি ব্রাজিল। পাকুয়েতা খেললে ব্রাজিলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে। 

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে সেন্টার ব্যাকে খেলানো হতে পারে মিলিটাওকে। তিতের হাতে এবার বিকল্প ফুটবলার অনেক। নামাতে পারেন অভিজ্ঞ দানি আলভেসকেও। তবে শেষ মুহূর্তে প্রথম একাদশ কী হবে, তা গোপনই রাখতে চান ব্রাজিল কোচ তিতে। 

Fifa world cup 2022BrazilSwitzerlandQatar World Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও