ISL 2022: মঙ্গলবার এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া, সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে পারেন সন্দেশ ঝিঙ্গান

Updated : Feb 15, 2022 14:39
|
Editorji News Desk

আইএসএলে (ISL 2022) মঙ্গলবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়াই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের।

নর্থ-ইস্ট ইউনাইটেডকে (North East United) হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। মঙ্গলবার এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামতে পারেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। গোলের মধ্যে আছেন মনবীর সিং, লিস্টন কোলাসোর মতো ফুটবলাররাও। এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কাছে এবার আইএসএলের বাকি সব ম্যাচই ফাইনাল। প্রত্যেক ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।

আরও পড়ুন:  ফের হার এসসি ইস্টবেঙ্গলের, আইএসএলের পয়েন্ট টেবিলে তিনে কেরল ব্লাস্টার্স

গত ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে এফসি গোয়া। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছে তারা। সেমিফাইনালে পৌঁছতে গেলে বাকি চারটি ম্যাচে জিততেই হবে গোয়াকে। গত ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছেন এফসির গোয়ার ফুটবলার জর্গে অর্টিজ়। এই মরশুমে তার গোল সংখ্যা ৭।

Mohun BaganISL 2022ATK Mohun Baganfc goa

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও