Qatar World Cup Neymar : ফোলা গোড়ালি নিয়ে মাঠে নয়, হোটেলেই খেলা দেখলেন নেইমার

Updated : Nov 30, 2022 22:52
|
Editorji News Desk

মাঠে নয়, হোটেলে বসেই বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখলেন নেইমার। সার্বিয়া ম্য়াচে গোড়ালির চোটে এখনও তিনি কাবু। যতই ফোলা কমার দাবি করুন, ব্রাজিল দল জানিয়েছে, সুইৎজারল্যান্ড ম্য়াচে নেইমার এবং চোট পাওয়া আর এক ডিফেন্ডার দানিলোকে এদিন হোটেলই রাখা হয়েছিল। হোটেলের ঘরেই তাঁদের চিকিৎসা চলেছে। কারণ, গ্রুপের ম্য়াচে নেইমারকে পাওয়া যাবে না, এটা আগেই ঘোষণা করা হয়েছে। কিন্তু নক-আউটে ওয়ান্ডার কিডকে যে প্রয়োজন, তা ভালই জানেন তিতে। তাই এই মুহূর্তে প্রয়োজন নেইমারের পায়ের বিশ্রাম। আর এদিন সেটাই করেছে ব্রাজিল দল। 

গত কয়েকদিন ধরেই নেইমারের চোট খবরের শিরোনামে। চোট নিয়ে চলছে নানা জল্পনা। তারমধ্য়েই সোশাল মিডিয়ায় নেইমার নিজেই দাবি করেছেন, এখন তিনি অনেকটাই ভাল আছেন। বিশেষ প্রযুক্তিতে তৈরি বুট পড়ে তিনি হাঁটাচলা করছেন। এই বুট নাসা বানিয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়াও গত কয়েকদিন ধরে তাঁর আবেগঘন পোস্টে ফিরে আসার বার্তা দিয়েছেন ভক্তদের। 

ব্রাজিল চিকিৎসকদের আশা, নক-আউটের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন নেইমার। ফুটবল বুট পড়েই মাঠে নামতে পারবেন ব্রাজিলের এই সুপারস্টার। 

BrazilInjuryNeymarQatar World Cup 2022Fifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও