David Warner: সিডনিতে শেষ টেস্ট, ডেভিড ওয়ার্নারকে 'গার্ড অব অনার' দিল পাকিস্তান

Updated : Jan 03, 2024 15:55
|
Editorji News Desk

সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে নিজের জীবনের শেষ টেস্ট খেলতে নামার সময় গার্ড অব অনার দেওয়া হল অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তান দলের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হল তাঁকে। শুধু তাই নয়। তাঁর ওপেনিং পার্টনার উসমান খোয়াজা মাঠে নামার পর আলিঙ্গন করেন ওয়ার্নারকে। পাকিস্তান দলের পক্ষ থেকে ডেভিড ওয়ার্নারকে দেওয়া 'গার্ড অব অনার' জিতে নিল নেটিজেনদের মনও। 

উল্লেখ্য, সিডনি টেস্টই ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট। এর আগেই ৩৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটার ওডিআই থেকে নিজের অবসর ঘোষণা করে দিয়েছিলেন। তবে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের যদি তাঁকে প্রয়োজন হয়, তাহলে তিনি যে ফের ফিরেও আসতে পারেন, সেই ইঙ্গিতও দিয়ে রাখেন ওয়ার্নার।

২০০৯ সালে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় ডেভিড ওয়ার্নারের। ১৬১ ওডিআই খেলে তিনি করেন মোট ৬,৯৩২ রান। যার মধ্যে রয়েছে ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরানও।

অন্যদিকে, সিডনি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩১৩ রানে। মহম্দম রিজওয়ানের ৮৮ এবং নয় নম্বরে নেমে আমের জামালের দুর্দান্ত ৮২ রান স্কোরবোর্ডে যোগ না হলে পাকিস্তানের অবস্থা আরও কারাপ হতে পারত।

David Warner

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও