Hanuma Vihari: ডান হাতে কব্জির চোট উড়িয়ে বাঁ হাতে ব্যাট! রঞ্জি ট্রফিতে নজির গড়লেন হনুমা

Updated : Feb 03, 2023 21:25
|
Editorji News Desk

ডান হাতের কব্জিতে চোট। বাঁ হাতে ব্যাট করে নজির গড়লেন ভারতের তারকা ক্রিকেটার হনুমা বিহারি (Warrior Cricketer Hanuma Vihari)। শুধু বাঁ হাতে খেলেননি, তিনি দুটি বাউন্ডারিও মেরেছেন। ইনদৌরে রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই করে ফের একবার নজির গড়লেন হনুমা। 

রঞ্জি ট্রফির প্রথম দিনের ম্যাচে মধ্যপ্রদেশের পেসার আবেশ খানের বাউন্সার বাঁ হাতের কব্জিতে চোট লাগে হনুমার। যন্ত্রণায় মাঠ ছাড়েন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ৬-৭ সপ্তাহ সময় লাগবে তাঁর সেরে উঠতে।

আরও পড়ুন- রাঁচিতে টি-টোয়েন্টি শুরু, সেখান থেকেই শান্ত মনোভাব এসেছে, ধোনি স্তুুতি সূর্যকুমারের

চোটের কারণে কখনোই থামতে দেখা যায়নি হনুমাকে। এর আগেও ২০২১ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট নিয়ে প্রায় একটা গোটা দিন খেলেছিলেন তিনি। এবারে অন্যথা হল না। বাঁ হাতে ব্যাট করেই  ৫৭ বলে ২৭ রান করেন হনুমা। 

Ranji Trophy 2023Ranji TrophyHanuma Vihari

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও