Virat Kohli's Injury: আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ, প্রথম ম্যাচেই অনিশ্চিত বিরাট

Updated : Jul 13, 2022 22:25
|
Editorji News Desk

এবার চোটের কবলে বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে কুঁচকিতে চোট পান তিনি। তাই মঙ্গলবার অনিশ্চিত প্রাক্তন ভারত অধিনায়ক।

সময়টা কয়েকবছর ধরেই খারাপ যাচ্ছে বিরাটের। টেস্টে আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০ থেকে ছিটকে গিয়েছেন বিরাট। এবার ওয়ানডে সিরিজে তাঁর ভাল ফর্মের আশায় তাকিয়ে ছিলেন ক্রিকেট অনুরাগীরা। কিন্তু বোর্ড সূত্রে খবর, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ T20 ম্যাচ চলাকালীন চোট পান তিনি। সোমবার দলের অনুশীলনেও যোগ দেননি তিনি। তাই প্রথম ওয়ানডে ম্যাচে তাঁকে দলে নাও পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ, রোহিতের সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান

তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিরাট বাদ পড়লেও খুব একটা সমস্যায় পড়বেন না রোহিত ব্রিগেড। সদ্য শেষ হওয়া T20 সিরিজে বিরাটের ব্যাটে রান আসেনি। কিন্তু বিরাটকে বসিয়ে অন্য ক্রিকেটারকে দলে নেওয়ায় সম্ভব ছিল না টিম ম্যানেজমেন্টের। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম। সেখানে ৫টি T20 ম্যাচ খেলবে ভারত। মঙ্গলবার সেই সিরিজের দলঘোষণা করবে বিসিসিআই।

Virat KohliODIindia vs englandODI series

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও