T20 WC 2022: ধাক্কা সামলে ফিরে আসার বার্তা, টুইট বিরাট কোহলির, সমর্থকদের ধন্যবাদ হার্দিকের

Updated : Nov 13, 2022 12:30
|
Editorji News Desk

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অনেককে দেখা গেলেও বিরাট কোহলিকে দেখতে পাওয়া যায়নি। এক বারের জন্য মাইকের সামনে আসেননি প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবার সকালে হারের ধাক্কা সামলে টুইট করলেন তিনি। ফিরে আসার বার্তা দিলেন বিরাট। শুক্রবার টুইট করেছেন হার্দিক পান্ডিয়াও। 

গত বছর দুবাইয়ে T20 বিশ্বকাপে হারের পর কাঁটার মুকুট ছিল বিরাটের মাথায়। এবার তিনি অধিনায়ক ছিলেন না। কিন্তু ব্যাটিংয়ে টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন বিরাট। এবার বিশ্বকাপে মোট ২৯৬ রান করেন বিরাট। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। শুক্রবার টুইট করে বিরাট লেখেন, "স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হয়েই অস্ট্রেলিয়াকে বিদায় জানাতে হচ্ছে। বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। লক্ষ্য, আরও ভাল খেলে ফিরে আসা।" তবে বিরাট জানান, দেশকে প্রতিনিধিত্ব করার থেকে ভাল কিছু নেই।  

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। কিন্তু হারের পর ফিরে আসার বার্তা দিলেন হার্দিকও। টুইটারে হার্দিক লেখেন, "আহত, জর্জরিত। নেওয়া যাচ্ছে না। প্রত্যেক সতীর্থের সঙ্গে এতদিন একটা বন্ড তৈরি হয়েছিল। যা ভোলা যাবে না।" দলের সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি।

HARDIK PANDIYAT20 World Cup 2022Virat Kohli

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও