২০২১ T20 বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে কীভাবে বাদ পড়লেন তিনি! এবার এই নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীর। চোট নিয়ে 'জল্পনা' প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
একটি সাক্ষাৎকারে কেকেআরের তারকা বরুণ চক্রবর্তী বলেন, "২০২১ T20 বিশ্বকাপের পর সময়টা কঠিন হয়ে গিয়েছিল। খুব বড় চোট ছিল না। দু-তিন সপ্তাহ লেগেছিল মাঠে ফিরতে। কিন্তু এরপরই আমাকে সরিয়ে দেওয়া হয়। সবাই বলতে থাকে, আমার চোট আছে। কিন্তু সেই সময় আমার চোট ছিল না।"
কেকেআরের স্পিনার জানিয়েছেন, "আমি জানি না,আমাকে বাদ দেওয়ার জন্য কারা এই ভুয়ো খবর রটিয়েছে। জীবন এতই অনিশ্চিত। এটা খুবই হতাশাজনক। কঠিন সময় গিয়েছে।"২০২২-এর আইপিএল মরশুমও ভাল কাটেনি তাঁর। এই ঘটনা তাঁর মনের মধ্যে বসে গিয়েছিল বলে জানিয়েছেন বরুণ চক্রবর্তী। নিজের স্বাভাবিক খেলার উপরেও প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন বরুণ চক্রবর্তী।