T20 World Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু করবে ভারত

Updated : Jan 21, 2022 13:37
|
Editorji News Desk

আগের বারের মতো এই বারের টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপেও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত (Team India)। ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি (ICC)। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হচ্ছে ২২ অক্টোবর থেকে। তার পরেরদিনই ভারত পাকিস্তান মহারণ। দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে ৯ এবং ১০ নভেম্বর। মেলবোর্নে ফাইনাল ১৩ নভেম্বর।

আরও পড়ুন: Lucknow Franchise: নিলামের আগে রাহুলকে কিনতে ঝাঁপাচ্ছে লখনউ, টিমে স্টয়নিস ও রবি বিষ্ণোই

মূল পর্বে (সুপার ১২) গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল। গ্রুপ ১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আরও দু’টি দল।

গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলি ২৩ অক্টোবর (পাকিস্তান, মেলবোর্ন, দুপুর ১-৩০), ২৭ অক্টোবর (যোগ্যতা অর্জনকারী দল, সিডনি, দুপুর ১২-৩০), ৩০ অক্টোবর (দক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকেল ৪-৩০), ২ নভেম্বর (বাংলাদেশ, অ্যাডিলেড, দুপুর ১-৩০), ৬ নভেম্বর (যোগ্যতা অর্জনকারী দল, মেলবোর্ন, দুপুর ১-৩০)।

T20 World CupTeam IndiaPakistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও