T20 World Cup 2024: নাসাউয়ের পিচ কেমন হবে, ব্যাটিং-বোলিং নিয়ে কী স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার

Updated : Jun 09, 2024 17:47
|
Editorji News Desk

রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নামছে ভারত-পাকিস্তান। T20 বিশ্বকাপের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। নাসাউ স্টেডিয়ামে ক্রিকেট পিচ নিয়ে বিতর্ক এখনও চলছে। নাসাউয়ের পিচে কী কী অস্ত্র হাতে রাখছে টিম ইন্ডিয়া।

রবিবার ম্যাচের আগে পিচ নিয়ে যা খবর, তাতে পাক বোলারদের সামলাতে হিমসিম খেতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের।ব্যাটিং স্ট্র্যাটেজি অন্যরকম ভাবে সাজিয়েছেন অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়। ওপেন করার কথা রোহিত ও বিরাটের। তিন নম্বরে নামছেন ঋষভ পন্থ। পাকিস্তানের বাঁ-হাতি পেসারদের সামলানোর জন্য চারটি বাঁ-হাতি ব্যাটসম্যান রাখা হয়েছে দলে। আছেন ঋষভ নিজে। আছেন শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। 

এদিকে পাক ব্যাটারদের সামলাতে বোলিং আক্রমণও সাজিয়ে রেখেছে ভারত। মহম্মদ সিরাজ, আর্শ্বদীপ সিং দলের প্রধান পেসার। তবে হার্দিক পান্ডিয়ার বোলিংয়েও নির্ভর করছে দল। তাই চাপে পড়তে হতে পারে পাকিস্তান টিমের ব্যাটারদেরও। 

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও