IPL special trains Kolkata:আইপিএলের জন্য গভীর রাত পর্যন্ত মেট্রো, চলবে অতিরিক্ত লোকাল

Updated : May 24, 2022 07:08
|
Editorji News Desk

ইডেনে আইপিএল-এর (IPL) ম্যাচের জন্য ২৪ ও ২৫ মে গভীর রাতে মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষ এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার জন্য পূর্ব রেলের (Eastern Railways) তরফেও ওই দুই দিন দুটো করে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে।

ইডেনে আইপিএল ম্যাচ হবে ২৪ ও ২৫ মে। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। দর্শকদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দু’দিন গভীর রাতে এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, আইপিএল ম্যাচের জন্য ইতিমধ্যে ইডেনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি শহরতলি থেকেও প্রচুর দর্শক আসবেন খেলা দেখতে। তাই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল ম্যাচের দুই দিন কলকাতার বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চলার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র সোমবার বলেন, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

metro railEastern railwayIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও