Bengal in Ranji Final: উইকেট হারিয়েও বড় রান সৌরাষ্ট্রের, ইডেনে রঞ্জি ফাইনালের প্রথম দিনই চাপে বাংলা

Updated : Feb 18, 2023 17:52
|
Editorji News Desk

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনই চাপে বাংলা। শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের জোড়া হাফসেঞ্চুরি করেন। তবুও টপ অর্ডারের ব্যর্থতায় ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস।

চতুর্থ সেশনে ব্যাট করতে নেমে বেশ ভাল জায়গায় সৌরাষ্ট্র। ২ উইকেট হারিয়ে তাঁদের রান ৮১। এক উইকেট নিয়েছেন আকাশদীপ সিং। 

ফাইনালে টসে হারাই কাল হয়ে যায় বাংলার। প্রথমে ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। প্রথম ওভারেই অভিমূন্য ঈশ্বরণকে ফেরান জয়দেব উনাদকড়। চেতন সাকারিয়া ফিরিয়ে দেন সুমন্ত গুপ্তকে। তিন নম্বরে নেমে ব্যর্থ সুদীপ ঘরামিও। ক্রিজে থাকতে পারেননি অনুষ্টুপ ও মনোজ তিওয়ারিও। সেখান থেকেই লড়াই করেন শাহবাজ ও অভিষেক। তবু ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস।

BengalRanji TrophysaurashtraRanji Trophy 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও