মুম্বইয়ে প্রথম টি২০ ম্যাচে জয়ের পর ফের নামছে টিম ইন্ডিয়া। পুনেতে সিরিজ নিশ্চিত করতে চান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে দুঃসংবাদ ভারতীয় দলে। হাঁটুতে চোট পেয়ে বাদ পড়লেন সঞ্জু স্যামসন। তাঁর পরিবর্তে ভারতীয় দলে অভিষেক করবেন জিতেশ শর্মা।আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেন জিতেশ শর্মা।
প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং এমন কিছু ভাল ছিল না। পুনেতে ব্যাটিং শক্তিকে আরও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ আছে। ১৬২ রানে লক্ষ্যমাত্রা দারুণভাবে সামলে নিয়েছে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পুনেতে শেষবার জিতেছিল ভারত।