IND VS AFG T20 : ইন্দোরে আজ টি-টোয়েন্টিতে রোহিতের ১৫০ ম্যাচ, বদলের ইঙ্গিত প্রথম একাদশে

Updated : Jan 14, 2024 11:38
|
Editorji News Desk

বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে আজ ১৫০-তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মধ্যপ্রদেশের ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে এই মাইল ফলক স্পর্শ করতে চলেছেন হিটম্যান। বেঙ্গালুরু যাওয়ার আগে এই ম্যাচ থেকেই সিরিজ গুটিয়ে দিতে চায় টিম ইন্ডিয়া। 

প্রায় দেড় বছর পর রবিবার টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। ফলে নতুন করে সাজাতে হবে ভারতের প্রথম একাদশকে। প্রথম ম্যাচে ওপেনার রোহিতের পার্টনার ছিলেন শুভমন গিল। তাঁর খেলা ঘিরে ঝুলছে প্রশ্ন। কারণ, এই ম্যাচে ফিট যশস্বী জয়সওয়াল। ফলে প্রথম একাদশে ব্যাটিং লাইনআপে টস হতে পারে গিল এবং তিলক ভার্মার মধ্যে। 

একইসঙ্গে ইন্দোরে উইকেটের পিছনে মুখ বদলের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে একবার দেখা হতে পারে সঞ্জু স্যামসনকে। ফলে মোহালিতে ভাল রান করেও হয়তো ইন্দোরে ডাগ-আউটে বসতে পারেন পঞ্জাবের ক্রিকেটার জীতেশ শর্মা। 

India vs Afghanistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও