ICC World Cup 2023 : বিশ্বকাপের সূচিতে বাদ ভারতের 'পয়া' মোহালি, বড় ম্যাচ না পেয়ে হতাশ বিরাটের বেঙ্গালুরু

Updated : Jun 28, 2023 11:50
|
Editorji News Desk

ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ক্রীড়া সূচি ঘোষিত হয়েছে। এই সূচি দেখে অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বলেছেন এর আগে আরও ভাল সূচি তৈরি করা যেত। ৩৬ বছরে এই প্রথমবার একক ভাবে বিশ্বকাপের আয়োজক ভারত। এই প্রথম খেলা হবে দেশের ১০টি শহরে। কিন্তু সূচিতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি মাঠ বাদ পড়েছে, যা কীনা ভারতের কাছে পয়া বলেই পরিচিত। তার মধ্যে উল্লেখযোগ্য পঞ্জাবের মোহালি। এমনকী, কোনও বড় ম্যাচ পায়নি বেঙ্গালুরু। হায়দরাবাদে নেই ভারতের ম্যাচ। 

১৯৯৬ এবং ২০১১, এই দুটি বিশ্বকাপেই ম্যাচ পেয়েছিল পঞ্জাবের মোহালি। বিশেষ করে ২০১১ সালে বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল এই মাঠে। ভারত-পাকিস্তানের সেমিফাইনালে মোহালিতে ভীড় করেছিলেন তাবড় সেলিব্রিটিরা। ওই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা। সেই মোহালি এবার বিশ্বকাপ থেকে ব্রাত্য কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তনই। 

তবে বোর্ড কর্তাদের দাবি, বড় মাঠের তুলনায় এবার ছোট মাঠ এবং ছোট শহরগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ম্যাচ পেয়েছে ধর্মশালা এবং লখনউ। 

ICC

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও