Pakistan in WC Final: মোক্ষম সময়ে চোট, আফ্রিদি মাঠ ছাড়তেই ছন্দ হারাল পাকিস্তান

Updated : Nov 15, 2022 18:25
|
Editorji News Desk

ক্রিকেটে টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচ হলে তা নিয়ে আর নতুন করে বলার নেই। মেলবোর্নে বিশ্বসেরার মুকুট জয় ইংল্যান্ডের। কিন্তু পাকিস্তানের বোলারদের প্রয়াসকে স্যালুট করছে গোটা বিশ্ব। মোক্ষম সময় শাহিন আফ্রিদি চোট না পেয়ে ফিরলে, কে বলতে পারে, ম্যাচের ফলাফল ঘুরে যেতেই পারত। 

সেমিফাইনালে তুখোড় ব্যাটিং। কিন্তু ফাইনালে গিয়ে পাক ব্যাটসম্যানরা কেউই লড়াই করতে পারেননি। স্কোর ছিল মাত্র ১৩৭। জানা কথা, এই স্কোর নিয়ে লড়া অসম্ভব। কিন্তু প্রথম থেকেই পাকিস্তানের বোলিং আক্রমণে জর্জরিত ইংল্যান্ডের ব্যাটিং। প্রথম ওভারেই শাহিন আফ্রিদি ইন সুইংয়ে বোল্ড করে ফেরান অ্যালেক্স হলসকে। ২ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন তিনি। আফ্রিদির পাশাপাশি ইংল্যান্ড ব্যাটিংকে আক্রমণ করেন হ্যারিস রাউফ ও সাদাব খান। 

কিন্তু ১২তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে চোট পান আফ্রিদি। ১৬তম ওভারে এসে রান আপ নিতে পারছিলেন না। চোটের কারণে মাঠ ছাড়তে হয় পাক পেসারকে। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায়। ইংল্যান্ড নিজেদের হাতে ম্যাচের রাশ ধরে নেয়। 

Pakistan T20 WOrld Cup FinalT20 World Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও