আগেও একই কথা বলেছিলেন। কোনও ব্যাটিং পজিশন 'ফিক্সড' নয়। রবিবার T20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেও সেই কথা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরেই নামবেন ঋষভ পন্থ। বিরাট কি ওপেন করবেন, তা যদিও খোলসা করেননি রোহিত। জানিয়েছেন, প্র্যাকটিস ম্যাচে খেলেননি বিরাট। ও দলে থাকলে, টিমের শক্তি অনেকটাই বাড়ে।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে অনেক সমালোচনা চলছে। রোহিতের মতে, "গাবাতে আমরা কী ধরনের পিচে খেলি। বিশ্বকাপের থেকে বড় কিছু হয় না। সাহসী হতে হবে। আট বোলার নিয়ে খেলতে নামছি। তবে পরিস্থিতির উপর নজর রাখতে হবে।"
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠেও এই চাপ সামলেছেন রোহিত। হিটম্যানের মতে, ভাল ক্রিকেট খেলাই লক্ষ্য। নিজেদের ১০০ শতাংশ দিতে চায় টিম ইন্ডিয়া। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, জানিয়ে দিলেন রোহিত। চোটের জল্পনা যদিও উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, এত বড় ম্যাচের আগে এই চোট তেমন কিছুই নয়। নিউ ইয়র্কে পরিস্থিতির উপর নজর রেখে খেললেই জিতবে টিম ইন্ডিয়া।