ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন ইশান কিষাণ। টেস্ট সিরিজে খেলবেন না তিনি। রবিবার এই ঘোষণা করে বিসিসিআই। বোর্ড ইশানের পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে। ইশানের পরিবর্তে দেলে এলেন শ্রীকর ভরত। ইন্ডিয়া এ টিমে খেলার জন্য দক্ষিণ আফ্রিকাতেই আছেন তিনি। টেস্ট টিমে সুযোগ পেলেন তিনি।
২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২টি ম্যাচের টেস্ট সিরিজ হবে। তার আগেই ছুটি চান ইশান কিষাণ। টেস্ট সিরিজে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইশান কিষাণ না থাকলে, দলের সমীকরণ পাল্টাতে পারে ভারত।