২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের ৫১তম জন্মদিন। শনিবার ঘরের মাঠে এই ম্যাচে মাস্টার ব্লাস্টারকে শ্রদ্ধা জানাল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে সচিনের জন্য বিশেষ আয়োজন করা হয়। ৩৩ হাজার দর্শকাসন সংরক্ষিত করা হয় সচিন তেন্ডুলকরের নামে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচের সব টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিল। এই ম্যাচে সচিনকে শ্রদ্ধা জানাতে, প্রত্যেক আসনে রাখা হয় সচিনের মুখোশ। দর্শকরা তা পরে খেলা দেখতে পারবেন। গোটা ওয়াংখেড়ে সেজে উঠবে সচিনের মুখে। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে বিশেষ কেকেরও আয়োজন করা হয়েছে। সেই বিশেষ কেক নিজেই কাটবেন সচিন। মাঠের বাইরে সচিনের একটি প্রতিকৃতিও রাখা হয়েছে। সেখানে সেলফি, ছবিও তুলতে পারবেন অনুরাগীরা।
মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মদিন পালনের সময় মাঠের দর্শকরা সব মুখোশগুলি পরে নেবেন। তা হলে সচিন গ্যালারিতে তাকালে নিজেকেই দেখতে পাবেন। এভাবেই শ্রদ্ধা জানানো হবে সচিনকে।