India vs Pakistan: রবিবার বিশ্বকাপে মহারণ, মেলবোর্নের রাস্তায় বিরাট-রোহিতদের দেওয়াল চিত্র

Updated : Oct 24, 2022 20:30
|
Editorji News Desk

রবিবার মেলবোর্নে মাঠে নামছে ভারত-পাকিস্তান। যুযুধান দুই পক্ষের লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছে অস্ট্রেলিয়া। বিরাট-রোহিতদের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত বাবর-রিজওয়ানরা। মেলবোর্ন শহরে তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের দেওয়াল চিত্র। মেলবোর্ন শহরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

মেলবোর্নের হিগসন লেনে এই দেওয়ালচিত্র আঁকা হয়েছে। যেখানে ফুটে উঠেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের ছবি। অনুরাগীরা সেখানে এসে সেলফি তুলছেন। শ্রদ্ধা জানাচ্ছেন। ওই ভিডিয়োতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও রাখা হয়েছে। যেখানে বহু প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। 

আরও পড়ুন:  ৫ উইকেট স্যাম কুরানের, আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড

রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই চির প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। এশিয়া কাপে পাকিস্তানকে একবার হারালেও দুবার হারতে হয়েছে রোহিত ব্রিগেডকে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নতুন লড়াই। সেই নতুন উদ্য়মেই মাঠে নেমে জয় ছিনিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়া। 

MelbourneT20 World Cup 2022India vs PakistanMelbourne Cricket ground

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও