India Vs Bangladesh T20 World Cup : অ্য়াডিলিডে আজ ভারত-বাংলাদেশ, রানে ফেরাতে রাহুলকে গুরুমন্ত্র বিরাটের

Updated : Nov 04, 2022 03:14
|
Editorji News Desk

বিশ্বকাপে আজ ভারত-বাংলাদেশ। তিন বছর পর টি-টোয়েন্টি ফরম্য়াটে ফের মুখোমুখি হবে দু দেশ। মাঠে নামার আগে লোকেশ রাহুলকে রানে ফেরাতে এবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন গুরু বিরাট কোহলি। দলের বর্তমান সহ-অধিনায়ককে নেটে দীর্ঘক্ষণ সময় দিলেন প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপের শুরু থেকে রানে নেই রাহুল। যা চিন্তা কোচ দ্রাবিড়েরও। কারণ, অস্ট্রেলিয়া লোকেশ রাহুলে অন্য়তম ফেভারিট জায়গা। এই মাটিতেই তাঁর টেস্টে অভিষেক এবং প্রথম শতরান। গত কয়েক বছরে যতবার এসেছেন অস্ট্রেলিয়া তাঁকে রানে ভরিয়ে দিয়েছে। এই প্রথম লোকেশের ব্য়াটে রানের খরা। 

সেই খরা কাটাতেই অ্য়াডিলেডে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে মেরামতির কাজে নামলেন বিরাট। কারণ, কোহলিও জানেন কেএল রাহুলের রানে ফেরাটা দ্রুত প্রয়োজন। বিশেষ করে গত ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ভাবে টপ অর্ডার ধসে গিয়েছিল, তা বাংলাদেশ ম্য়াচে হলে চাপ আরও বাড়বে। তাই ম্য়াচের আগে প্রায় সারাক্ষণ রাহুলের ব্য়াটের দিকেই নজর দিলেন বিরাট। 

বৃষ্টির পূর্বাভাস অ্য়াডিলেডেও আছে। তাই টার্গেট থাকবে রান রেট বাড়ানোর দিকে। টস জিতে প্রথমে ব্য়াট করাই হবে অধিনায়ক রোহিত শর্মার কাছে প্রথম লক্ষ্য। আর সেই কারণে রাহুলকে যত দ্রুত তৈরি করতে মরিয়া ছিলেন বিরাট। পরিবর্তন সম্ভবত কার্তিকের জায়গায় ঋষভ পন্থ। শেষ পর্যন্ত এক স্পিনারে গিয়ে অতিরিক্ত ব্যাটার হিসাবে দলে থেকে যেতে পারেন দীপক হুডা। 

KL RahulAdelaideT20 World Cup 2022Team IndiaVirat KohliBangladesh

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও