India Vs Australia : ফের চাগার দিল পিঠের ব্যথা, আমেদাবাদে হাসপাতালে শ্রেয়স আইয়ার

Updated : Mar 14, 2023 10:25
|
Editorji News Desk

সব ঠিক চলছিল। হঠাৎ ছন্দপতন চতুর্থ দিনের সকালে। ফের পিঠের ব্যথা চাগার দিয়ে উঠল। ফলে প্যাড-আপ করেও ব্যাট করতে যেতে পারলেন না ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। চোট সারিয়েই দলে ফিরেছিলেন তিনি। দিল্লি টেস্ট থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছিলেন তিনি। কিন্তু আমেদাবাদে চতুর্থ দিনের সকালে নতুন বিপত্তি ভারতীয় দল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন কীনা, তা জানানো হবে স্ক্যান রিপোর্ট দেখে। এদিকে, সকালের শুরুতেই জাডেজাকে হারিয়েছে ভারত। 

নাগপুরে প্রথম টেস্ট এই পিঠের ব্যথার জন্য খেলতে পারেননি শ্রেয়স। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে রাখা হয়েছিল। পরে ফিট করিয়ে নামানো হয়েছিল দিল্লি টেস্ট। আমেদাবাদে আসতেই ফের বিপত্তি। এখন প্রশ্ন হচ্ছে, তা-হলে বেঙ্গালুরুর ক্যাম্পে কী করা হল ? 

নাকি জরুরি ভিত্তিতেই শ্রেয়সকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল ? আপাতত উত্তর নেই বোর্ডের। সবটাই নির্ভর করছে স্ক্যান রিপোর্টের উপরেই। 

AhemdabadCricketIndia vs AustraliaShreyas Iyer

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও