IND vs SL 3rd T20: ১৯ বল বাকি থাকতেই টি২০ সিরিজ পকেটে পুরে নিল ভারত, লজ্জার হার শ্রীলঙ্কার

Updated : Feb 28, 2022 09:10
|
Editorji News Desk

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) পর ঘরের মাঠে টি-২০ সিরিজে(T20 Series) শ্রীলঙ্কাকেও(Sri Lanka) হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার(Rohit Sharma) ছেলেরা। রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জেতে ভারত(India)।

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা(Sri Lanka) ১২.১ ওভারে মাত্র ৬০ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু আবারও অধিনায়ক দাসুন শানাকার(Dasun Shanaka) লড়াই শ্রীলঙ্কাকে সম্মানজনক স্কোর খাড়া করতে সাহায্য করে। অধিনায়কের একার লড়াইয়ে ৫ উইকেট খুইয়ে শ্রীলংকার(Sri Lanka) ইনিংস শেষ হয় ১৪৬ রানে। অধিনায়ক শানাকা(Dasun Shanaka) ৩৮ বলে ৭৪ রান করেন।

আরও পড়ুন- ATK Mohun Bagan: মারগাঁওতে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান

রান তাড়া করতে নেমে যদিও শুরুটা ভাল হয়নি ভারতের(India)। শ্রীলঙ্কার(Sri Lanka) বোলারদের দাপটে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু তারপর শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) একা টেনে নিয়ে যান দলকে। সিরিজে এই নিয়ে তিনি টানা তিনটি হাফ সেঞ্চুরি করলেন। রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja) এবং শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) দাপটে ১৯ বল বাকি থাকতেই ভারত সিরিজ(T20 Series) জিতে নেয়। শ্রেয়স ৭৩ এবং জাদেজা ২২ রানে অপরাজিত থাকেন।

Sri Lankan CricketT20 SERIESINDvSL

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও