T20 World Cup 2022: মেলর্বোনে ভারতের টার্গেট ১৬০ রান, কাঁপিয়ে দিলেন তরুণ আর্শদীপ

Updated : Oct 25, 2022 15:03
|
Editorji News Desk

T20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু। চোট পেয়ে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা। এশিয়া কাপে দারুণ ফর্মে থাকা রবীন্দ্র জাদেজাও নেই। তাই অনেকটাই দায়িত্ব ছিল তরুণ পেসার আর্শদীপ সিংয়ের। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই পাক শিবিরকে ঝটকা দিলেন তিনি। প্রথম ওভার করতে এসে প্রথম বলেই শূন্য রানে ফেরালেন পাক অধিনায়ক বাবর আজমকে। পরের ওভার করতে এসে ফেরালেন মহম্মদ রিজওয়ানকে। দুই ওপেনার ফিরতেই শুরুতেই ঝটকা খায় পাকিস্তান। পরে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন হার্দিক পান্ডিয়া।

T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু থেকেই পারদ ছিল তুঙ্গে। এদিন ম্যাচের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে চর্চা ছিল। মেলবোর্নের টিমে আছেন দুই স্পিনার। নেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। আছেন অক্সর প্যাটেলও। তিন পেসারকে নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং। 

আরও পড়ুন: বাগডোগরার চা বাগানের জলাশয়ে পড়ে মৃত্যু চিতাবাঘের

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খেলেও পরে তা সামলে নেয় পাকিস্তান। হাফসেঞ্চুরি করেন ইফতিকার আহমেদ। 

India vs PakistanT20 World Cup highlightsT20 World Cup 2022arshdeep singh

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও