প্রায় দেড় বছর পর মোহালিতে T20 ম্যাচে নামবেন। দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারেননি হিটম্যান। জানা যায়, তিনি ফ্লাইট মিস করেছেন। পরিস্থিতি সামাল দেন কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক বৈঠক করেন দ্রাবিড়।
এদিন টিমে হেড কোচ সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, বৃহস্পতিবার রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশনই রাখবে ভারত। বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। প্রথম T20 ম্যাচে ব্যক্তিগত কাজের জন্য নেই বিরাট। ইন্দোরে দ্বিতীয় T20 ম্যাচে যোগ দেবেন। বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে এটাই শেষ সিরিজ। তাই প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে রাহুলের পরিবর্তে দলে নেওয়া হোক ঋষভ পন্থকে, এমনই মত প্রাক্তন অধিনায়কের
আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ। বাদ পড়েছেন ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার দুই তারকা বাদ পড়ায় অনেক জল্পনা সামনে এসেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে এই নিয়ে মুখ খোলেন টিমের হেড কোচ রাহুল দ্রাবিড়। জানিয়ে দেন, দুই ক্রিকেটারকে কোনও শাস্তি দেয়নি বোর্ড।