Indo-Pak Match : ভারত-পাক ম্যাচ সরছে না নিউ ইয়র্ক থেকে, জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে জানাল আইসিসি

Updated : May 30, 2024 11:28
|
Editorji News Desk

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে হতে পারে জঙ্গি হামলা। এক ভিডিও বার্তা হাতে পাওয়ার পর এমনটাই দাবি করেছে মার্কিন প্রশাসন। প্রতিক্রিয়ায় আইসিসি জানাল, বিষয়টি গুরুত্ব দেখা হচ্ছে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে মার্কিন প্রশাসনের সঙ্গে। তবে, নাসাউ স্টেডিয়াম থেকে ওই ম্যাচ সরছে না বলে দাবি করেছে আন্তজার্তিক ক্রিকেটের পেরেন্ট বডি। 

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সবার নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। জঙ্গি হামলা নিয়ে তথ্য হাতে পাওয়ার পর স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। মার্কিন প্রশাসনের সঙ্গে এই ব্যাপারে তারা আরও যোগাযোগ রাখছে। তবে, আইসিসি দাবি করেছে, জঙ্গিদের ওই ভিডিও খতিয়ে দেখার পর মার্কিন পুলিশের ধারণা এই হুমকির পিছনে তেমন কোনও সারবত্তা নেই। 

বুধবার নিউ ইয়র্ক পুলিশ দাবি করে আইএস-এর একটি ভিডিও তাদের হাতে এসেছে। যেখানে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার কথা বলা হয়েছে। এই ভিডিও হাতে পাওয়ার পরেই আমেরিকার ক্রিকেট সংগঠন এবং আইসিসির কাছে তা পাঠানো হয়। 

T20 World Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও