IPL 2022 GT vs MI: পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই প্লে অফে ওঠাই লক্ষ্য গুজরাট অধিনায়ক হার্দিকের

Updated : May 05, 2022 17:07
|
Editorji News Desk

আইপিএলে (IPL 2022) শুক্রবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। নতুন টিম হিসেবে আইপিএলে এসেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স। আর পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স আছে সবথেকে নিচে।

মাত্র একটি ম্যাচ জিতলেই প্লে-অফে (Play Off) পৌঁছে যাবে গুজরাট টাইটান্স। গত পাঁচ ম্যাচে টানা জিতেছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে গুজরাট। এদিকে এবার আইপিএলে খারাপ সময় অব্যহত রোহিত ব্রিগেডের। টানা আটটি ম্যাচে হেরেছে টিম। কিন্তু শেষ ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:  পাঞ্জাবে বিরুদ্ধে টস জিতে ব্যাট, সিদ্ধান্তে কোনও ভুল নেই, দাবি হার্দিকের

শুক্রবার মুম্বইয়ের কাছে হারানোর কিছু নেই। গুজরাটের প্লে-অফের অপেক্ষা বাড়াতে ভাল পারফরম্যান্স করতেই পারে মুম্বই ইন্ডিয়ান্স। প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া প্রথমবার পুরনো দলের মুখোমুখি হবে। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গুজরাটও।

Mumbai IndiansGujarat TitansIPL 2022 points tableIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও