GT vs SRH IPL 2022: ঋদ্ধি-রাহুল-রশিদের অসামান্য পারফরম্যান্স, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী গুজরাট টাইটান্স

Updated : Apr 28, 2022 00:04
|
Editorji News Desk

শেষ বলে বাকি ছিল ৩ রান। ছয় মেরে ম্যাচ জেতালেন রশিদ খান (Rashid Khan)। রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) পাঁচ উইকেটে হারাল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। বড় ইনিংস এল বাংলার ছেলে ঋদ্ধিমানের ব্যাট থেকে। শেষে রাহুল টেওটিয়া ও রশিদ খানের ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। ব্যর্থ উমরান মালিকের (Umran Malik) দুর্ধর্ষ বোলিং।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অভিষেক শর্মা ও আইদেন মারক্রমের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৯৫ রান তোলে সানরাইজার্স। রান তাড়া করতে নেমে শুরুতেই গুজরাটকে এগিয়ে দেন ঋদ্ধি। ৩৮ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে T20 সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে

কিন্তু উমরান মালিকের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে গুজরাটের মিডল অর্ডার। আউট হন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার। একাই পাঁচ উইকেট নেন উমরান মালিক। কিন্তু রাহুল টেওটিয়া ও রশিদ খানের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। ২১ বলে ৪০ রান করেন রাহুল। ১১ বলে ৩১ রান করেন আফগান বোলার রশিদ খান।

Sunrisers HyderabadRashid Khanwriddhiman sahaRahul TewatiaUmran MalikIPL 2022Gujarat Titans

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও