আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় T20 ম্যাচ। ইন্দোরে ম্যাচ চলাকালীন ঢুকে পড়লেন সমর্থক। এক ব্যক্তি ইন্ডিয়ার ফিল্ডিং চলাকালীন ঢুকে পড়েন মাঠে। বিরাট কোহলির দিকে দৌড়ে যান। বিরাটকে জড়িয়ে ধরেন। পা ছুঁয়ে প্রণামও করেন।
দেশজুড়েই বিরাটের ভক্তসংখ্যা অনেক। ১৪ মাস পর দেশের জার্সিতে T20 ক্রিকেটে খেলতে নামেন তিনি। এদিন বিশ্বের নজর ছিল বিরাটের দিকেই। ফিল্ডিং করার সময় বিরাটকে ছোঁয়ার জন্য সেই ব্যক্তি মাঠে প্রবেশ করে যান। এই ঘটনা আবেগপ্রবণ হলেও, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
ম্যাচে দীর্ঘদিন পর ফিরে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের ইনিংসে আফগানিস্তানকে সহজে হারিয়ে সিরিজে জয় পায় টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা ক্রিকেটার হন অক্ষর প্যাটেল।