Ranji Trophy Final 2023 : সবুজ উইকেটে জয়ের স্বপ্ন, রণজি ফাইনালে দলে পরিবর্তনের ইঙ্গিত মনোজের

Updated : Feb 17, 2023 21:03
|
Editorji News Desk

সবুজ উইকেটে সৌরাষ্ট্রকে স্বাগত। তিন দশক পর ইডেনে ফের বাংলার সামনে রণজি ট্রফি জয়ের হাতছানি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মাঠে নামছেন অধিনায়ক মনোজ তিওয়ারি ও তাঁর বাংলা দল। মাঠে নামার আগে দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলার অধিনায়ক। তবে দাবি করেছেন গোটা মরশুমে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন তাঁর দলের ছেলেরা। বিশেষ করে অনুষ্টুপ মজুমদারের আলদা করে প্রশংসা করেছেন অধিনায়ক। তিন বছর আগে শেষবার ফাইনাল খেলেছিল বাংলা। সেবার সৌরাষ্ট্রের কাছেই পরাজিত হতে হয়েছিল। 

দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ লক্ষ্মীরতন শুক্লাও। তাঁর দাবি, তিন বছর আগের থেকে এবার অনেক ব্যালান্স বাংলা দল। বিশেষ করে ফর্মে আছে টপ অর্ডার। মুকেশ কুমারদের বোলিংও আগুন ঝড়াচ্ছে। তাই ৩৩ বছর পর বাংলার চ্যাম্পিয়ন হতে তেমন কোনও সমস্যা নেই বলেই দাবি বাংলার কোচের। 

উল্টো দিকে সৌরাষ্ট্রের অন্যতম ভরসা ভারতীয় ক্রিকেটার জয়দেব উনাদকট। যিনি কেকেআরের হয়েও খেলেন। তাই ইডেনের পিচ তাঁরও হাতের তালুর মতো চেনা। এই পরিস্থিতিতে একজন কিন্তু এই ফাইনাল নিয়ে বিশেষ ভাবতে চাইছেন না। তিনি ঋদ্ধিমান সাহা। 

Ranji Trophy 2023Bengal Vs SourastraBengalsaurashtra

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও