BCCI : সৌরভ না জয় শাহ ? ক্রিকেটের মসনদে নতুন রাজা কে ? বোর্ডে ভোট ১৮ অক্টোবর

Updated : Sep 25, 2022 08:25
|
Editorji News Desk

ভারতীয় বোর্ডের প্রতীক্ষিত নির্বাচন এবং ৯১ তম বার্ষিক সাধারণ সভা হবে ১৮ অক্টোবর। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ, বোর্ডের এই পাঁচটি পদের নির্বাচন হবে সেদিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের প্রতিনিধিত্ব করবেন কে, সেটাও স্থির হয়ে যাবে ১৮ অক্টোবর। বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হবে মুম্বইয়ে। বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। 

সুপ্রিম কোর্টের রায়ের পর ভারতীয় বোর্ড (BCCI) প্রেসিডেন্ট পদে ও সচিব পদে মেয়াদ আরও তিন বছর করে বেড়ে গিয়েছে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং জয় শাহের। তবে সৌরভ বোর্ড প্রেসিডেন্টই থাকছেন নাকি আইসিসি (ICC) চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে লড়বেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। 

আবার জয় শাহকেও ভাবী বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দেখা যাবে কি না, সেটাও নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। ১৮ তারিখই সব ছবি পরিষ্কার হয়ে  যাবে। কেটে যাবে সব জল্পনা।

নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সেরে ফেলার কথা বোর্ডে এবং রাজ্য ক্রিকেট সংস্থায়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় পেতে দেরি হওয়ায় ১৮ অক্টোবরে এবার হচ্ছে ভারতীয় ক্রিকেট প্রশাসনের নির্বাচন। প্রথমে ঠিক ছিল, আগামী ১৬ অক্টোবরের মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন হয়ে যাবে। তার পর হবে বোর্ড নির্বাচন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বোর্ড নির্বাচন আগে হচ্ছে। তার পর হবে রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন।

Sourav GangulyBCCIJAY SHAH

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও